বিধি২৫
লাইসেন্সি কর্তৃক বিদ্যুৎ সরবরাহের ফ্রিকোয়েন্সি সম্পর্কে ঘোষণা
চতুর্থ অধ্যায়: সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা
বিদ্যুৎ সরবরাহের তারিখ হইতে লাইসেন্সি কী ফ্রিকোয়েন্সিতে বিদ্যুৎ সরবরাহ করিবে উহা গ্রাহকের নিকট ঘোষণা প্রদান করিবে, এবং ব্যতিক্রম ব্যতীত, উক্ত সরবরাহের ফ্রিকোয়েন্সি অনুমোদিত গ্রিড কোডে উল্লিখিত ভোল্টেজের তারতম্যের মধ্যে থাকিতে হইবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৩৯ (PDF-এর পৃষ্ঠা ১৫)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)