বিধি৩১
খোলা পরিবাহীর অভিগম্যতা
চতুর্থ অধ্যায়: সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা
কোনো দালানে খোলা পরিবাহী ব্যবহারের ক্ষেত্রে উক্ত পরিবাহীর মালিক এই মর্মে নিশ্চয়তা প্রদান করিবেন যে, তাহা মই বা অন্য যন্ত্র ব্যতীত অভিগম্য নহে এবং উক্ত পরিবাহীকে নিষ্ক্রিয় করিবার জন্য, প্রয়োজনে, সুইচ সরবরাহ করিতে হইবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৪০ (PDF-এর পৃষ্ঠা ১৬)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)