বিধি৫৩
বজ্রপাত হইতে প্রতিরক্ষা
চতুর্থ অধ্যায়: সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা
প্রত্যেক এরিয়্যাল লাইনের মালিক লাইন বা লাইনের যেকোনো খুঁটি, গার্ড-ওয়্যার বা বেয়ার ওয়্যার বা উহার যেকোনো অংশকে বজ্রপাত হইতে রক্ষা করিবার জন্য যথাযথ ভূ-সংযোগের ব্যবস্থা করিবেন।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৪৯ (PDF-এর পৃষ্ঠা ২৫)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)