গ্রাহকের আঙ্গিনায় কাট-আউট
লাইসেন্সি প্রত্যেক সার্ভিস লাইনের প্রতিটি পরিবাহীর সুবিধাজনক স্থানে, কোনো সিস্টেমের ভূ-সংযুক্ত (earthing) নিরপেক্ষ পরিবাহী বা সমকেন্দ্রিক ক্যাবলের ভূ-সংযুক্ত বহিস্থ পরিবাহী ব্যতীত, গ্রাহকের আঙিনায় ও নাগালের মধ্যে এবং যতদূর সম্ভব, এন্ট্রি পয়েন্টের কাছাকাছি স্থানে একটি কাট-আউট স্থাপন করিবে:
তবে শর্ত থাকে যে, একটি সার্ভিস লাইন হইতে একাধিক গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা হইলে, সংশ্লিষ্ট কোনো গ্রাহককে প্রয়োজনানুসারে সাধারণ সার্ভিসের সংযোগ স্থলে আলাদা কাট-আউট প্রদান করা যাইবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৪০ (PDF-এর পৃষ্ঠা ১৬)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)