RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৩৫

সহজে বহনযোগ্য মটরের জন্য তার

চতুর্থ অধ্যায়: সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা

(১) বিশেষভাবে নমনীয়, যথাযথভাবে বিদ্যুৎ নিরোধক ও যান্ত্রিক আঘাত হইতে প্রতিরোধী বা মুক্ত না হওয়া পর্যন্ত বহনযোগ্য মোটরের ক্ষেত্রে কোনো তার ব্যবহার করা যাইবে না।

(২) কোনো তার যখন প্রতিরোধী ধাতব পদার্থ দ্বারা আবৃত হইবে, তখন মোটর ও ভূমির সহিত কভারটির ধাতব সংযোগ থাকিতে হইবে।

তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৪১ (PDF-এর পৃষ্ঠা ১৭)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)