মেইন সুইচ বোর্ড
মধ্যম বা উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সরবরাহের সহিত সংযুক্ত প্রত্যেক মেইন সুইচ বোর্ডের মালিক নিম্নবর্ণিত শর্তসমূহ প্রতিপালন করিবেন, যথা :—
(ক) সুইচ বোর্ডের সামনে অন্যূন ৩ (তিন) ফুট প্রশস্ত উন্মুক্ত জায়গা রাখিতে হইবে;
(খ) যদি সুইচ বোর্ডের পেছনে কোনো সংযুক্ত বা খোলা সংযোগ থাকে, তাহা হইলে প্রয়োজনে, উক্ত উন্মুক্ত স্থান ৯ (নয়) ইঞ্চির কম বা ৩০ (ত্রিশ) ইঞ্চির বেশি হইতে হইবে, যাহা সবচেয়ে দূরবর্তী পরিবাহীর সহিত সংযুক্ত কোনো অংশ হইতে পরিমাপ করিতে হইবে; এবং
(গ) যদি সুইচ বোর্ডের পিছনের জায়গা ৩০ (ত্রিশ) ইঞ্চির বেশি হয়, তাহা হইলে অন্যূন ৬ (ছয়) ফুট উঁচু একটি রাস্তা (passage-way) থাকিতে হইবে, যাহা সুইচ বোর্ডের নিরাপত্তার জন্য আড়াআড়িভাবে ৪ (চার) ফুট ৬ (ছয়) ইঞ্চির বেশি উচ্চতায় স্থাপন করিতে হইবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৪৭ (PDF-এর পৃষ্ঠা ২৩)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)