RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি১৯

কমিশনে অভিযোগ দাখিল

তৃতীয় অধ্যায়: বিদ্যুৎ সরবরাহ, মিটার স্থাপন, ইত্যাদি

(১) লাইসেন্সি কর্তৃক আইনের বিধান লঙ্ঘনের ফলে কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত হইলে তিনি কমিশনে অভিযোগ দাখিল করিতে পারিবেন।

(২) উপ-বিধি (১) এর অধীন অভিযোগ প্রাপ্তির পর কমিশন সংশ্লিষ্ট পক্ষগণকে শুনানির সুযোগ প্রদান করিয়া উপযুক্ত সিদ্ধান্ত প্রদান করিবে।

(৩) যদি কমিশনের নিকট প্রতীয়মান হয় যে, যুক্তিসঙ্গত এবং আইনগত উপায়ে গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় নাই, তাহা হইলে কমিশন লাইসেন্সির বিরুদ্ধে ক্ষতিপূরণের আদেশ প্রদান করিতে পারিবে।

তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৩৭ (PDF-এর পৃষ্ঠা ১৩)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)