RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি২৯

গ্রাহকের আঙ্গিনায় সার্ভিস লাইন

চতুর্থ অধ্যায়: সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা

(১) লাইসেন্সি কর্তৃক গ্রাহকের আঙিনায় স্থাপিত সার্ভিস লাইনসমূহ, মাটির নীচে বা মই বা অন্য কোনো বিশেষ যন্ত্র ব্যতীত, সর্বসাধারণের নাগালের বাহিরে মাটির উপর স্থাপন করিতে হইবে এবং উহা এমনভাবে বিদ্যুৎ অপরিবাহী ও প্রতিরোধী করিতে হইবে যেন সাধারণ অবস্থায় বৈদ্যুতিক, যান্ত্রিক, রাসায়নিক বা অন্য কোনো প্রকার আঘাত বা আর্দ্রতা থেকে নিরাপদ থাকে।

(২) একই আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, শিল্প কারখানায় বা আঙ্গিনায় কোনো গ্রাহককে একটির বেশি উচ্চচাপ বিদ্যুৎ সংযোগ বা সার্ভিস ড্রপ দেওয়া যাইবে না:

তবে শর্ত থাকে যে, সরকারের অনুমোদনক্রমে বিশেষ ক্ষেত্রে একাধিক উচ্চচাপ সার্ভিস ড্রপ বা সংযোগ প্রদান করা যাইবে।

তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৪০ (PDF-এর পৃষ্ঠা ১৬)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)