RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি১৩

মিটার বা সর্বোচ্চ চাহিদা সূচক যন্ত্রের শর্তাবলি

তৃতীয় অধ্যায়: বিদ্যুৎ সরবরাহ, মিটার স্থাপন, ইত্যাদি

মিটার বা সর্বোচ্চ চাহিদাসূচক যন্ত্র বা অন্য যন্ত্রপাতি কোনো গ্রাহকের আঙিনায় নিম্নবর্ণিত শর্তাধীনে স্থাপন করা হইবে, যথা :—

(ক) সর্বোচ্চ চাহিদা নিরূপণে ডিমান্ড মিটারের পূর্ণ লোডের অতিরিক্ত এক-পঞ্চমাংশ লোডসহ সকল লোডের ক্ষেত্রে চুড়ান্ত সঠিকতায় ২.৫ (দুই দশমিক পাঁচ) শতাংশের কম বা বেশি রিডিং প্রদান করিতে পারিবে না;

(খ) কোনো লোড না থাকিলে বা ন্যূনতম চার্জের কম ডিমান্ড লোডের ক্ষেত্রে অনুমোদিত লোডের উপর ৭০ (সত্তর) শতাংশ ডিমান্ড লোড ধরা হইবে; এবং

(গ) অনুমোদিত লোডের চেয়ে বেশি লোড ব্যবহার করা হইলে বাড়তি লোডের জন্য দ্বিগুণ হারে ডিমান্ড চার্জের বিল পরিশোধ করিতে হইবে এবং কোনো অবস্থাতে বিল পরিশোধের সময়সীমা ৩ (তিন) মাসের অধিক হইবে না।

তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৩৪ (PDF-এর পৃষ্ঠা ১০)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)