RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৩৬

বৈদ্যুতিক শকাক্রান্ত ব্যক্তির উদ্ধারের নির্দেশাবলি

চতুর্থ অধ্যায়: সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা

(১) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, উপ- কেন্দ্র, বিদ্যুৎ লাইন এবং কারখানার যেইস্থানে বিদ্যুৎ ব্যবহৃত হয় সেইস্থানের সহজে দৃষ্টিগ্রাহ্য হয় এইরূপ কোনো স্থানে সংশ্লিষ্ট মালিক বৈদ্যুতিক শকাক্রান্ত ব্যক্তির পুনরুদ্ধার বিষয়ে বাংলা ও ইংরেজিতে নির্দেশিকা টাঙ্গাইয়া রাখিবেন।

(২) পরিদর্শক উক্ত নির্দেশিকার অনুলিপি সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে সরবরাহ করিবেন।

(৩) প্রত্যেক উৎপাদন কেন্দ্র ও উপ-কেন্দ্রের কারখানার মালিক এই মর্মে নিশ্চয়তা প্রদান করিবেন যে, তাহার দ্বারা নিয়োগ লাভকারী সকল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এই বিধিতে বর্ণিত নির্দেশ সম্পর্কে অবগত আছেন ও তাহা পালন করিতে সক্ষম।

তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৪১ (PDF-এর পৃষ্ঠা ১৭)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)