RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৫২

ধাতব খুঁটির এবং স্ট্রে-ওয়্যারের সহিত ভূ-সংযোগ

চতুর্থ অধ্যায়: সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা

(১) ধাতব খুঁটিতে স্থাপিত প্রত্যেকটি এরিয়্যাল লাইনের মালিক এই মর্মে নিশ্চয়তা প্রদান করিবেন যে, খুঁটিসমূহ স্থায়ীভাবে ও মজবুতভাবে ভূ-সংযুক্ত রহিয়াছে।

(২) উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, একটি অবিচ্ছিন্ন ভ-সংযুক্ত তার শক্তভাবে প্রত্যেকটি খুঁটির সহিত বাঁধা থাকিতে হইবে এবং প্রতি কিলোমিটারে ৩ (তিন) টি স্থানে যতদুর সম্ভব সমদূরত্বে মাটির সহিত উহা সংযুক্ত থাকিবে।

(৩) মাটি হইতে অন্যূন ৩ (তিন) মিটার উচ্চতায় ইন্সুলেটর স্থাপন না করা পর্যন্ত প্রত্যেকটি স্টে- ওয়্যার একইভাবে ভূ-সংযুক্ত করিতে হইবে।

তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৪৯ (PDF-এর পৃষ্ঠা ২৫)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)