বিধি৬০
প্রবেশ ও পরিদর্শন
পঞ্চম অধ্যায়: প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর
কোনো লাইসেন্সি কর্তৃক রক্ষিত যে কোনো রেকর্ড বা তথ্যে বিদ্যুৎ পরিদর্শকের প্রবেশাধিকার থাকিবে এবং তিনি লাইসেন্সির যে কোনো রেকর্ড বা তথ্য পরীক্ষা করিতে পারিবেন এবং সংশ্লিষ্ট লাইসেন্সি বিদ্যুৎ পরিদর্শককে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করিবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৫২ (PDF-এর পৃষ্ঠা ২৮)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)