পাইপ বা তার পরিবর্তন
(১) পক্ষগণের মধ্যে ভিন্নরূপ কোনো চুক্তি না থাকিলে, পাইপ বা তার পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন কাজ শুরুর অন্যূন ১ (এক) মাস পূর্বে লাইসেন্সি বা সংশ্লিষ্ট ব্যক্তি বিদ্যুৎ সরবরাহ লাইন বা পূর্তকর্মের সাময়িক অধিকারীকে লিখিত নোটিশ প্রদান করিবে এবং উক্ত নোটিশে কী ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হইয়াছে উহার বর্ণনা ও পরিকল্পনা এবং কখন হইতে পরিবর্তন কর্ম শুরু হইবে উহার বিবরণ থাকিবে।
(২) উপ-বিধি (১) এর অধীন নোটিশ প্রদানের অন্যূন ১৫ (পনেরো) দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ লাইন বা পূর্তকর্মের সাময়িক অধিকারী লাইসেন্সিকে পাইপ বা তার পরিবর্তনের বিষয়ে অধিযাচনপত্র প্রেরণ করিতে পারিবে এবং প্রস্তাবিত পরিবর্তনের বিষয়ে কোনো প্রশ্ন দেখা দিলে উহা পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিষ্পত্তি হইবে।
(৩) উপ-বিধি (২) এর অধীন বিষয়টি নিষ্পত্তি না হইলে আইনের ধারা ৫৩ এর বিধান অনুসারে উহা নিষ্পত্তি হইবে।
(৪) উপ-বিধি (১) এর অধীন পাইপ বা তার পরিবর্তনের কাজ শুরু হইবার পর বিদ্যুৎ সরবরাহ লাইন বা পূর্তকর্মের সাময়িক অধিকারী উক্ত বিষয়ে কোনো ধরনের তথ্য যাচনা করিলে লাইসেন্সি বা সংশ্লিষ্ট ব্যক্তি উহা প্রদান করিবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২২৯ (PDF-এর পৃষ্ঠা ৫)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
এই বিধিতে উল্লিখিত বিদ্যুৎ আইনের ধারা: ধারা ৫৩