RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৬২

হাইভোল্টেজ টেস্টিং ল্যাবরেটরি প্রতিষ্ঠা _(১) সরকার হাইভোল্টেজ টেস্টিং ল্যাবরেটরি প্রতিষ্ঠা করিবে

পঞ্চম অধ্যায়: প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর

(২) ট্রান্সফরমার ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামাদি প্রস্তুতকারী বেসরকারি প্রতিষ্ঠান টেস্টিং ল্যাবরেটরিতে তাহাদের প্রস্তুতকৃত ট্রান্সফরমারসহ বৈদ্যুতিক সরঞ্জামাদি টেস্ট করিয়া উহার সনদ গ্রহণ করিবে।

(৩) কোনো বেসরকারি প্রতিষ্ঠান উহার ক্রয়কৃত সকল বৈদ্যুতিক সরঞ্জাম গ্রহণ করিবার পূর্বে হইবে এবং উক্তরূপ টেস্ট করিবার জন্য সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ফি নির্ধারণ করিতে পারিবে।

তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৫৩ (PDF-এর পৃষ্ঠা ২৯)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)