মধ্যম, উচ্চ ও অতিউচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সরবরাহ লাইন এবং ভূমির উপর স্থাপিত যন্ত্রপাতি (১) যেকোনো উচ্চ ভোল্টেজযুক্ত বিদ্যুৎ সরবরাহ লাইনের অংশসমূহ, এরিয়্যাল লাইন বিশেষভাবে এতদুদ্দেশ্যে নির্মিত কম্পার্টমেন্ট যাহাতে শুধু অনুমোদিত ব্যক্তিগণের প্রবেশাধিকার রহিয়াছে, এমন স্থাপনার মালিকগণ এই মর্মে নিশ্চিয়তা প্রদান করিবেন যে, মজবুত ও শক্তিশালী ধাতব আচ্ছাদনের নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত হইয়াছে
(২) উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, যেকোনো উচ্চচাপযুক্ত যন্ত্রপাতির সহিত সংযুক্ত সকল বর্তনী ও যন্ত্রপাতির মালিক উহাতে বাংলায় “বিপজ্জনক” ও ইংরেজিতে “Dangerours” শব্দটি লিপিবদ্ধপূর্বক নির্দিষ্ট দূরত্বে একাধিক দৃষ্টিগোচর স্থানে প্রদর্শন করিবেন এবং উচ্চ ভোল্টেজযুক্ত এরিয়্যাল লাইনের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হইবে।
(৩) বিদ্যুৎ সরবরাহ লাইনের রাইট অব ওয়ে (২০) সীমার মধ্যে কোনো প্রকার স্থাপনা নির্মাণ করা যাইবে না এবং রাইট অব ওয়ে সীমার মধ্যে নির্মিত স্থাপনায় লাইসেন্সি কর্তৃক কোনো প্রকার বিদ্যুৎ সংযোগ প্রদান করা হইবে না।
(৪) যে ক্ষেত্রে বিতরণ লাইসেন্সির বিদ্যুৎ সরবরাহ লাইন উচ্চ ভোল্টেজযুক্ত বিদ্যুৎ সরবরাহ লাইনের রাইট অব ওয়ে সীমার মধ্যে আসিবার সম্ভাবনা থাকিবে, সেইক্ষেত্রে বিতরণ লাইসেন্সি লাইন নির্মাণের পূর্বে সঞ্চালন লাইসেন্সির মতামত গ্রহণ করিবেন।
(৫) সকল প্রকার ভোল্টেজের বিদ্যুৎ সরবরাহ লাইনের রাইট অব ওয়ের ক্ষেত্রে তফসিল-২ এর বিধানাবলি প্রযোজ্য হইবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৪৯ (PDF-এর পৃষ্ঠা ২৫)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)