বিধি৩২
যন্ত্রপাতি পরিচালনা
চতুর্থ অধ্যায়: সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা
কোনো পরিবাহী বা যন্ত্রপাতি ব্যবহার করিবার পূর্বে উক্ত পরিবাহী বা যন্ত্রে বিদ্যুৎ প্রবাহ না দেওয়ার জন্য অথবা সন্নিহিত পরিবাহী বা যন্ত্রকে বিপদমুক্ত করিবার জন্য এবং অসাবধানতাবশত বৈদ্যুতিক চার্জযুক্ত না হইতে পারে সেইজন্য ভূ-সংযুক্ত করিয়া বা অন্য কোনো সুবিধাজনক পদ্ধতি ব্যবহার করিয়া যথাযথ সর্তকতা অবলম্বন করিতে হইবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৪০ (PDF-এর পৃষ্ঠা ১৬)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)