RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৫০

উচ্চ ভোল্টেজযুক্ত সার্কিটের ইন্সুলেশন পরীক্ষাকরণ

চতুর্থ অধ্যায়: সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা

(১) উপ-বিধি (২) এর বিধান সাপেক্ষে, এরিয়্যাল লাইন ব্যতীত অন্যান্য উচ্চ ভোল্টেজযুক্ত বর্তনী, যেমন— বিদ্যুৎ সরবরাহ লাইন, মেশিন, ডিভাইস বা যন্ত্রপাতি ১ (এক) মিনিট সময়কাল (short duration) পরীক্ষা ব্যতীত ব্যবহার করা যাইবে না এবং মালিক কর্তৃক প্রত্যেকটি পরীক্ষার ফলাফল লিখিতভাবে বিদ্যুৎ পরিদর্শকের নিকট প্রেরণ করিতে হইবে।

(২) উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, ভোল্টেজ ও পরীক্ষামূলক ভোল্টেজের মাত্রা হইবে নিম্নরূপ, যথা :—

যন্ত্রপাতির সর্বোচ্চ ভোল্টেজ (আর এম এস)পরীক্ষামূলক ভোল্টেজের মাত্রা
১,০০০২,০০০
১২,০০০২৮,০০০
৩৬,০০০৭০,০০০
১,৪৫,০০০২,৫৭,০০০
২,৪৫,০০০৪,৫০,০০০

তবে শর্ত থাকে যে, বিদ্যুৎ পরিদর্শক উপযুক্ত মনে করিলে উক্ত মেশিন, ডিভাইস বা যন্ত্রপাতির নির্মাতার প্রত্যায়িত পরীক্ষাকে গ্রহণ করিতে পারিবেন।

তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৪৮ (PDF-এর পৃষ্ঠা ২৪)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)