সংযোগ প্রদানের পূর্বে লিকেজ বিষয়ে সতর্কতা
(১) কোনো আবেদনকারীর আঙিনায় সংযোগ প্রদানের পূর্বে উক্ত সংযোগের অধীন আবেদনকারীর মোট বিদ্যুৎ চাহিদার ৫ (পাঁচ) হাজার ভাগের একভাগের বেশি বিদ্যুৎ লিকেজ হয় মর্মে যুক্তিসঙ্গতভাবে প্রতীয়মান হইলে, লাইসেন্সি সংশ্লিষ্ট আবেদনকারীর আঙ্গিনায় কোনো যন্ত্রে বিদ্যুৎ সংযোগ প্রদান করিবে না।
(২) যদি উপ-বিধি (১) এর অধীন বিদ্যুৎ সংযোগ প্রদান করা না হয়, তাহা হইলে সংশ্লিষ্ট আবেদনকারীকে কারণ উল্লেখপূর্বক একটি নোটিশ প্রদান করিতে হইবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৩৭ (PDF-এর পৃষ্ঠা ১৩)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)