RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৩৭

লাইসেন্সপ্রাপ্ত ঠিকাদার বা সনদপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত বৈদ্যুতিক কাজ না করা

চতুর্থ অধ্যায়: সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা

বাতি, পাখা, ফিউজ, সুইচ পুনঃসংযোগের কাজ ব্যতীত অন্যান্য সকল বৈদ্যুতিক সংযোগ, পরিবর্তন, মেরামত ও বর্তমান স্থাপনার কোনো কাজ এবং অন্যান্য স্থাপনার কাজের অংশবিশেষ লাইসেন্সপ্রাপ্ত ঠিকাদার, লাইসেন্সি ও সরকার কর্তৃক প্রদত্ত যোগ্যতা সনদপ্রাপ্ত ব্যক্তির তদারকি ব্যতীত সম্পন্ন করা যাইবে না:

তবে শর্ত থাকে যে, সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে উক্তরূপ যেকোনো ধরনের সাধারণ কাজের ক্ষেত্রে বা কোনো নির্ধারিত শ্রেণির গ্রাহক বা মালিকের পক্ষে কাজের ক্ষেত্রে লাইসেন্সে প্রদত্ত বৈদ্যুতিক ঠিকাদারের জন্য উপর্যুক্ত শর্ত শিথিল করিতে পারিবে।

তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৪১ (PDF-এর পৃষ্ঠা ১৭)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)