গ্রাহককে ভোল্টেজ লেভেল সম্পর্কে ঘোষণা
কোনো গ্রাহককে বিদ্যুৎ সরবরাহের পূর্বে লাইসেন্সি যে ভোল্টেজ লেভেলে বিদ্যুৎ সরবরাহ করিবে সে সম্পর্কে অবগত করিবে এবং উহা বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন কর্তৃক অনুমোদিত গ্রিড কোডে উল্লিখিত ভোল্টেজের তারতম্যের বেশি হইতে পারিবে না:
তবে শর্ত থাকে যে, পরীক্ষার প্রয়োজনে বা কাজের জটিলতার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ের জন্য লাইসেন্সি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করিতে পারিবে এবং গ্রাহকগণ যেন উহার দ্বারা ক্ষতিগ্রস্ত না হন, সেকারণে অন্যূন ২৪ (চৌত্রিশ) ঘণ্টা পূর্বে এতদ্সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রদান করিবে:
আরো শর্ত থাকে যে, গ্রাহক কর্তৃক আপত্তি উত্থাপিত হইলে জরুরি প্রয়োজন ব্যতীত, সরকারের পূর্বানুমতি গ্রহণ ব্যতিরেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা যাইবে না।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৩৮ (PDF-এর পৃষ্ঠা ১৪)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)