টেলিফোন সেবাদানকারী সংস্থাকে নোটিশ প্রদান
টেলিফোন ও ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থার লাইনের ৫ (পাঁচ) মিটারের মধ্যে কোনো লাইসেন্সি সার্ভিস লাইন বা বিদ্যুৎ সরবরাহ লাইনের মেরামত, নবায়ন বা বিদ্যমান পূর্তকর্মের সংশোধন বা কোনো বিদ্যুৎ সরবরাহ লাইন স্থাপন বা অন্যবিধ পূর্তকর্ম করিবার ক্ষেত্রে সংশ্লিষ্ট টেলিফোন ও ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থাকে নিম্নবর্ণিত বিষয়াদি উল্লেখপূর্বক অন্যূন ১০ (দশ) দিনের লিখিত নোটিশ প্রদান করিবে, যথা :—
(ক) পূর্তকর্মের সময় বা প্রস্তাবিত পরিবর্তন;
(খ) যে পদ্ধতিতে পূর্তকর্ম করা হইবে;
(গ) যে পরিমাণ ও ধরনের বিদ্যুৎ শক্তি প্রেরিত হইবে;
(ঘ) কতদূর এবং কিভাবে ভূ পরিবর্তন হইবে; এবং
(ঙ) উক্ত পূর্তকর্ম বা পরিবর্তনের ফলে টেলিফোন লাইনের কোনোরূপ ক্ষতিসাধন হইবে না মর্মে লাইসেন্সি টেলিফোন সেবাদানকারী সংস্থাকে নিশ্চয়তা প্রদান করিবে:
তবে শর্ত থাকে যে, লাইসেন্সি কর্তৃক বিদ্যুৎ সরবরাহ লাইন স্থাপন বা অন্যবিধ পূর্তকর্মের রুটির জন্য সৃষ্ট জরুরি অবস্থায় লাইসেন্সি টেলিফোন ও ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থাকে শুধু সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে লিখিত নোটিশ প্রদান করিবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৩০ (PDF-এর পৃষ্ঠা ৬)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)