বিধি১৪
বৈদ্যুতিক মিটার যথাযথভাবে সংরক্ষণ
তৃতীয় অধ্যায়: বিদ্যুৎ সরবরাহ, মিটার স্থাপন, ইত্যাদি
(১) গ্রাহক বৈদ্যুতিক মিটার যথাযথভাবে সংরক্ষণ করিবেন
(২) কোনো গ্রাহক মিটার যথাযথভাবে সংরক্ষণ না করিলে বিতরণ লাইসেন্সি মিটার অপসারণ, পরীক্ষণ এবং পুনঃস্থাপন করিতে পারিবে এবং উক্ত কারণে ব্যয়িত অর্থ গ্রাহকের নিকট হইতে আদায়যোগ্য হইবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৩৪ (PDF-এর পৃষ্ঠা ১০)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)