RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি২৬

মিটারে ত্ুটির সীমা

চতুর্থ অধ্যায়: সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা

গ্রাহকের আঙিনায় স্থাপিত মিটারে ত্রুটির গ্রহণযোগ্য সীমা নিম্নরূপ হইবে, যথা :—

(ক) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) কর্তৃক নির্ধারিত ত্রুটি সীমার মধ্যে;

(খ) বিএসটিআই কর্তৃক মিটারের ত্রুটি সীমা নির্ধারিত না হইলে সরাসরি সংযোজিত মিটারের ক্ষেত্রে টির সীমা শ্রেণি ১.০ (এক দশমিক শূন্য) হইবে এবং ইন্সট্রুমেন্ট দ্বারা সংযোজিত মিটারের ক্ষেত্রে ত্রুটির সীমা শ্রেণি ০.২ (শূন্য দশমিক দুই) হইবে; এবং

(গ) লোড বিহীন অবস্থায় মিটারে কোনো রিডিং লিপিবদ্ধ হইবে না।

তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৩৯ (PDF-এর পৃষ্ঠা ১৫)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)