RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৬৩

নোটিশ, আদেশ বা দলিলপত্রাদি জারিকরণ

ষষ্ঠ অধ্যায়: বিবিধ

(১) এই বিধিমালার অধীন প্রদত্ত নোটিশ, আদেশ বা দলিল প্রাপকের নিকট ডাকযোগে, কুরিয়ার সার্ভিস বা বিশেষ বাহক মারফত বা অন্য যে কোনো উপযুক্ত ইলেকট্রনিক মাধ্যমে প্রেরণ করা যাইবে।

(২) কোনো আঙিনার মালিক বা দখলদারকে এই বিধিমালার অধীন প্রদত্ত নোটিশ, আদেশ বা দলিল প্রেরণের সময় ঠিকানা যথাযথভাবে লিখিত হইয়াছে মর্মে ধরিয়া লইতে হইবে, যদি চত্বরের নাম উল্লেখপূর্বক মালিক বা দখলদারের নাম ফলক থাকে এবং উক্ত চত্বরে অবস্থিত কোনো ব্যক্তিকে উহার অনুলিপি প্রদানের মাধ্যমে বা যদি উক্ত চত্বরে কাউকে পাওয়া না যায়, তবে উক্ত চত্বরের কোনো প্রকাশ্য স্থানে লটকাইয়া জারি করা যাইবে।

তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৫৩ (PDF-এর পৃষ্ঠা ২৯)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)