পাওয়ার ফ্যাক্টর শুদ্ধকরণ যন্ত্র স্থাপন
গ্রাহককে তাহার সরবরাহ পয়েন্টে ০.৯৫ (শূন্য দশমিক নয় পাঁচ) হইতে ১.০০ (এক দশমিক শূন্য শূন্য) এর মধ্যে পাওয়ার ফ্যাক্টর নিশ্চিত করিতে হইবে, লাইসেন্সি কর্তৃক পরিমাপিত গড় পাওয়ার ফ্যাক্টর সরবরাহ পয়েন্টে (উচ্চ চাপ প্রান্তে) ০.৯৫ (শূন্য দশমিক নয় পাঁচ) এর কম হইলে গ্রাহক নিজের খরচে প্রয়োজনীয় পাওয়ার ফ্যাক্টর শুদ্ধকরণ সরঞ্জাম স্থাপন করিবেন এবং যদি কোনো মাসিক বিলিং সময়ে সরবরাহ পয়েন্টে গড় পাওয়ার ফ্যাক্টর ০.৯৫ (শূন্য দশমিক নয় পাঁচ) এর নীচে হয় তাহা হইলে উক্ত সময়ের জন্য পাওয়ার ফ্যাক্টর শুদ্ধকরণ চার্জ প্রযোজ্য হইবে; অন্যথায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হইবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ বিধিমালা, ২০২০ — এস,আর,ও নং ২৯৭-আইন/২০২০, তারিখ ০২ নভেম্বর ২০২০; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৪ নভেম্বর ২০২০, গেজেট পৃষ্ঠা ১১২৫২ (PDF-এর পৃষ্ঠা ২৮)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)